ব্রাহ্মণবাড়িয়ায় রেলপথে নাশকতা / ভোররাতে তিতাস কমিউটার ট্রেনে আগুন, পুড়ল ৭ আসন

ভোররাতে তিতাস কমিউটার ট্রেনে আগুন, পুড়ল ৭ আসন

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ঢাকাগামী তিতাস কমিউটার ট্রেনের একটি বগিতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এতে বগিটির সাতটি আসন পুড়ে গেছে। পাশাপাশি পাশের আরেকটি বগির আসনে দাহ্য পদার্থ ছিটানোর চিহ্ন পাওয়া গেছে। এ ঘটনায় সন্দেহভাজন দুজনকে আটক করেছে রেলওয়ে পুলিশ (জিআরপি) ও রেলওয়ে নিরাপত্তা বাহিনী (আরএনবি)।
মঙ্গলবার (১০ নভেম্বর) দিবাগত রাত ৩টার দিকে আখাউড়া রেলওয়ে স্টেশন থেকে প্রায় এক কিলোমিটার উত্তরে ট্রেনটির শান্টিং চলাকালে এ ঘটনা ঘটে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শান্টিংয়ের দায়িত্বে থাকা গেটকিপার স্বাধীন আহমেদ ট্রেনের ভেতরে আগুন দেখতে পান। বিষয়টি বুঝতে পেরে দ্রুত রেলওয়ের নিয়ন্ত্রণকক্ষ ও ফায়ার সার্ভিসে খবর দেন তিনি। পরে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দাহ্য পদার্থ ব্যবহার করে পরিকল্পিতভাবে ট্রেনের বগিতে আগুন দেওয়া হয়েছে। তবে ঘটনার প্রকৃত কারণ তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া যাবে।
আখাউড়া রেলওয়ে স্টেশন সুপারিনটেনডেন্ট মো. নুরুন্নবী জানান, আগুনে ক্ষতিগ্রস্ত বগিটি আলাদা করে রাখা হয়েছে। এ ঘটনার কারণে নির্ধারিত সময়ের প্রায় এক ঘণ্টা পর ট্রেনটি আখাউড়া স্টেশন ছেড়ে যায়।
এদিকে, ঘটনার পরপরই জিআরপি ও আরএনবি সদস্যরা যৌথ অভিযান চালিয়ে দুজনকে আটক করেন। তাদের জিজ্ঞাসাবাদ এবং অগ্নিকাণ্ডের পেছনের কারণ অনুসন্ধানে তদন্ত চলছে।
আটক ব্যক্তিদের বিরুদ্ধে অভিযোগের বিষয়ে তদন্ত শেষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

১১ নভেম্বর ২০২৬, বুধবারভোররাতে তিতাস কমিউটার ট্রেনে আগুন, পুড়ল ৭ আসন