ইন্দোনেশিয়ার বাজারে বাংলাদেশের পণ্য নিতে নতুন উদ্যোগের আহ্বান

বাংলাদেশের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমাতে ব্যবসায়িক যোগাযোগ, আমদানি-রপ্তানি ও যৌথ বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত লিস্টিওয়াতি। হালাল খাদ্য, জ্বালানি, ওষুধ, রাসায়নিক ও শিল্পের কাঁচামাল খাতে দুই দেশের ব্যবসায়ীদের একসঙ্গে কাজ করার বড় সুযোগ রয়েছে বলে মন্তব্য করেছেন তিনি।
বুধবার (১১ নভেম্বর) সকালে চট্টগ্রামের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (সিসিসিআই) আয়োজনে ব্যবসায়ীদের সঙ্গে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন রাষ্ট্রদূত।
লিস্টিওয়াতি জানান, সাম্প্রতিক সময়ে বাংলাদেশ থেকে ইন্দোনেশিয়ায় পণ্য আমদানি প্রায় ৬ শতাংশ বেড়েছে। তবে দ্বিপক্ষীয় বাণিজ্যে এখনো ইন্দোনেশিয়ার উদ্বৃত্ত রয়েছে। এই ব্যবধান কমাতে দুই দেশের ব্যবসায়ীদের মধ্যে সরাসরি যোগাযোগ ও সহযোগিতা বাড়ানো জরুরি।
বাংলাদেশের ওষুধশিল্পের গুণগত মানের প্রশংসা করে তিনি বলেন, ইন্দোনেশিয়ার বাজারে বাংলাদেশি ওষুধের প্রবেশের সুযোগ রয়েছে। এ সম্ভাবনা কাজে লাগাতে বাংলাদেশের ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর সঙ্গে ইন্দোনেশিয়ার ব্যবসায়ীদের যোগাযোগ বাড়ানো প্রয়োজন।
দুই দেশের বাণিজ্য সম্প্রসারণে চট্টগ্রাম বন্দরের সক্ষমতা ও শিল্প অবকাঠামোকে গুরুত্বপূর্ণ হিসেবে উল্লেখ করেন রাষ্ট্রদূত। পাশাপাশি নিয়মিত ব্যবসায়ী প্রতিনিধিদল বিনিময়, সমুদ্রপথে যোগাযোগ ও পণ্য পরিবহনব্যবস্থার উন্নয়ন এবং ঢাকা-জাকার্তার মধ্যে সরাসরি বিমান চলাচল চালুর ওপর গুরুত্ব দেন তিনি।
ব্যবসায়িক সম্পর্ক সহজ করতে ভিসাপ্রক্রিয়া সহজ করার ক্ষেত্রেও ইন্দোনেশিয়ার দূতাবাস সহযোগিতা করবে বলে জানান লিস্টিওয়াতি।
সভায় সিসিসিআই সভাপতি মোহাম্মদ আমিরুল হক বলেন, ইন্দোনেশিয়া বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যিক অংশীদার। দেশটি থেকে বাংলাদেশ কয়লা, ক্লিংকার, পাম অয়েল, জ্বালানি ও বিভিন্ন শিল্পের কাঁচামাল আমদানি করে। বিশেষ করে সিমেন্ট ও জ্বালানি খাতে ইন্দোনেশিয়ার সরবরাহ বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
তিনি বলেন, হালাল শিল্পে ইন্দোনেশিয়ার অভিজ্ঞতা ও প্রযুক্তি কাজে লাগিয়ে বাংলাদেশ উপকৃত হতে পারে। এ ক্ষেত্রে জ্ঞান বিনিময়, যৌথ উদ্যোগ এবং সরাসরি বিনিয়োগের সুযোগ রয়েছে। প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া গেলে আগামী পাঁচ বছরে দুই দেশের দ্বিপক্ষীয় বাণিজ্য ১০ বিলিয়ন ডলারে উন্নীত করা সম্ভব।
বাণিজ্য ঘাটতি কমাতে বাংলাদেশ থেকে অন্তত ১ বিলিয়ন ডলারের পণ্য আমদানির ব্যবস্থা নিতে ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূতের প্রতি আহ্বান জানান তিনি।
আমিরুল হক আরও বলেন, ইন্দোনেশিয়ার কিছু প্রতিষ্ঠান বাংলাদেশের ব্যাংক থেকে ইস্যু করা ঋণপত্র (এলসি) সরাসরি গ্রহণ করে না। এ কারণে বাংলাদেশি ব্যবসায়ীদের তৃতীয় দেশের মাধ্যমে লেনদেন সম্পন্ন করতে হয়। এতে ব্যবসায়িক ব্যয় বাড়ার পাশাপাশি পণ্য সরবরাহেও অতিরিক্ত সময় লাগে।
এ সমস্যা সমাধানে দুই দেশের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয় বাড়ানোর প্রস্তাব দেন তিনি। একই সঙ্গে বাংলাদেশি ব্যবসায়ীদের জন্য একাধিকবার প্রবেশের সুবিধাসহ ভিসা এবং ঢাকা-জাকার্তার মধ্যে সরাসরি বিমান ও সমুদ্র যোগাযোগ চালুর দাবি জানান।
চট্টগ্রাম চেম্বারের সাবেক সভাপতি ও পোর্ট ইউজার্স ফোরামের চেয়ারম্যান আমীর হুমায়ুন মাহমুদ চৌধুরী ইন্দোনেশিয়া থেকে রেল কোচ আমদানির পাশাপাশি দেশটির কারিগরি সহযোগিতা নেওয়ার প্রস্তাব দেন। তাঁর মতে, এ ধরনের উদ্যোগ দেশের রেলওয়ে ওয়ার্কশপের আধুনিকায়ন এবং স্থানীয়ভাবে রেল কোচ তৈরির সক্ষমতা বাড়াতে সহায়ক হতে পারে।
সভায় ব্যবসায়ী নেতারা ইন্দোনেশিয়ার বাজারে বাংলাদেশের রপ্তানি পণ্যের পরিধি বাড়ানোর ওপর জোর দেন। বিশেষ করে ওষুধ, পাট ও পাটজাত পণ্য এবং মসলিন শাড়ি রপ্তানির সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান জানান তাঁরা। পাশাপাশি সিমেন্ট, ইস্পাত ও বিদ্যুৎকেন্দ্রের কাঁচামাল খাতে ইন্দোনেশিয়ার সরাসরি ও যৌথ বিনিয়োগের প্রস্তাব তুলে ধরেন।
সভায় ভিয়েতনামের অনারারি কনসাল এস এম আবু তৈয়ব, স্পেনের অনারারি কনসাল মিয়া এম আবদুর রহমান, কোরিয়ার অনারারি কনসাল মোহাম্মদ মহসিন, চট্টগ্রাম চেম্বারের পরিচালক প্রকৌশলী গোলাম সারওয়ার ও শহীদুল আলম, সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শওকত আলী চৌধুরীসহ বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

১১ নভেম্বর ২০২৬, বুধবারইন্দোনেশিয়ার বাজারে বাংলাদেশের পণ্য নিতে নতুন উদ্যোগের আহ্বান