বাবার সঙ্গে কথা-কাটাকাটি, ঘরে মিলল তরুণীর মরদেহ

কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় আশামনি (২০) নামে এক তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার দুপুরে উপজেলার ছিনাই ইউনিয়নের ছিনাইহাট এলাকায় এ ঘটনা ঘটে।
আশামনি ওই এলাকার আলম মিয়ার মেয়ে। প্রায় এক বছর আগে তাঁর বিয়ে হয়েছিল। তবে বিয়ের কিছুদিন পর স্বামীর সঙ্গে বিচ্ছেদ হলে তিনি বাবার বাড়িতে বসবাস করছিলেন।
পরিবারের সদস্যদের বরাতে জানা গেছে, ঘটনার দিন মোবাইল ফোন ব্যবহার ও কথা বলা নিয়ে বাবার সঙ্গে আশামনির কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তাঁর বাবা মোবাইল ফোনটি ভেঙে ফেলেন। পরে পরিবারের সদস্যরা বাড়ির বাইরে গেলে শয়নকক্ষে আশামনিকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান তাঁর মা।
মেয়েকে ওই অবস্থায় দেখে চিৎকার শুরু করেন তিনি। তাঁর চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে আসেন। পরে তাঁরা আশামনিকে উদ্ধার করেন।
খবর পেয়ে রাজারহাট থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে।
রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মামুনুর রশীদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) মাসুদ রানা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে।
ওসি আরও জানান, পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

১১ নভেম্বর ২০২৬, বুধবারবাবার সঙ্গে কথা-কাটাকাটি, ঘরে মিলল তরুণীর মরদেহ