সড়ক দুর্ঘটনা / বাস-পিকআপের সংঘর্ষে প্রাণ গেল ২৩ বছরের রিপনের

বাস-পিকআপের সংঘর্ষে প্রাণ গেল ২৩ বছরের রিপনের

হবিগঞ্জের মাধবপুরে ঢাকা-সিলেট মহাসড়কে যাত্রীবাহী বাসের সঙ্গে মালবাহী পিকআপের সংঘর্ষে রিপন মিয়া (২৩) নামে এক চালক নিহত হয়েছেন। মঙ্গলবার রাতে মীরনগর এলাকায় আকিজ ফ্যাক্টরির সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রিপন মিয়া মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার সুরাবি এলাকার বাসিন্দা।
বুধবার দুপুরে দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেন শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিছুর রহমান।
পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা মালবাহী পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপটির চালক রিপন মিয়া গুরুতর আহত হন।
দুর্ঘটনার খবর পেয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করেন। পরে তাকে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে পাঠানো হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় বাস ও পিকআপের অন্য কোনো যাত্রী বা ব্যক্তি হতাহত হননি। দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত বাস ও পিকআপটি শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশের হেফাজতে রয়েছে।

১১ নভেম্বর ২০২৬, বুধবারবাস-পিকআপের সংঘর্ষে প্রাণ গেল ২৩ বছরের রিপনের